চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ডাকাত ও মাদক কারবারি গ্রেপ্তার মিরসরাইয়ে

মিরসরাই সংবাদদাতা

৯ মে, ২০২৬ | ২:৩৭ অপরাহ্ণ

ডাকাতির দায়ে ও ইয়াবা কারবারির সাথে জড়িত থাকায় চট্টগ্রামের মিরসরাইয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার ও শুক্রবার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জোরারগঞ্জের মহানগর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মো. মিজান (৩৫) ও পশ্চিম হিঙ্গুলী এলাকার একদার আলী ভূইয়া বাড়ির মৃত খুরশীদ আলমের ছেলে মো. কামাল (৩৪)। এদের মধ্যে একজন ডাকাত, আরেকজন ইয়াবা কারবারি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট