চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফতেনগর উত্তর সুনীতি বিহার অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব বোধিপ্রিয় মহাস্থবিরের অন্তেষ্টিক্রিয়া বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে সমবেত প্রার্থনা, বুদ্ধ কীর্তন সহকারে রথ শোভাযাত্রা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, অনিত্য স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ধর্মদর্শী মহাথেরো, প্রধান অতিথি ছিলেন ড. সংঘপ্রিয় মহাথেরো, উদ্বোধক ছিলেন শীলজ্যোতি মহাথেরো, প্রধান আলোচক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো, আর্শীবাদক ছিলেন শাসনমিত্র মহাথেরো, বসুমিত্র মহাথেরো, সদ্ধধর্মদেশক ছিলেন লোকজিত মহাস্থবির, দীপংকর মহাথেরো, জিনরতন মহাথেরো, রত্নানন্দ মহাথেরো, জিনপাল মহাথেরো, ড. সুমনপ্রিয় থেরো, বোধিমিত্র মহাথেরো, প্রজ্ঞালংকার থেরো, আনন্দপ্রিয় থেরো।
স্মৃতিচারণ করেন এডভোকেট প্রভুতি রঞ্জন বড়ুয়া, কেমিস্ট দীপক বড়ুয়া, মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া, এড. সাম্যশ্রী বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, শিল্পী তাপস কুমার বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন সুমন বড়ুয়া চৌধুরী। পঞ্চশীল পাঠ করেন সুশান্ত বিকাশ বড়ুয়া, প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া, সুমন বড়ুয়া বাপ্পি, নীকচন বড়ুয়া, এডভোকেট পুলক বড়ুয়া, শংকর বড়ুয়া, নিবু বড়ুয়া প্রমুখ।
সকাল থেকে শতশত ভিক্ষুসংঘ ও শ্রদ্ধাবান বৌদ্ধ নর-নারী ভিক্ষুর মরদেহে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রিয় ভিক্ষুকে শেষ বিদায় জানান।
উল্লেখ্য, বোধিপ্রিয় মহাস্থবির ১৯৩৯ সালে ফতেনগর গ্রামে জন্মগ্রহণ করে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বৌদ্ধ ভিক্ষু হিসেবে পুরো জীবন ধর্ম প্রচার করেছেন। তিনি বৌদ্ধ ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজের জীবনকে বৌদ্ধ ধর্ম প্রচারে বিলিয়ে দিয়েছিলেন। জীবন-জগৎ চতুরার্য সত্যের অধীনে, অনিত্য, দুঃখ, অনাত্মার অবিরাম প্রবাহে মানবজীবন ক্ষণস্থায়ী। মৃত্যুই শ্বাশত সত্য, আর মুক্তির একমাত্র পথ আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন। এ মহা সত্যকে জীবনের প্রতিটি ক্ষণে ধারণ করে ত্যাগ, সংযম, করুণার দীপশিখা জ্বালিয়ে অনিত্যতার অবিনশ্বর দ্বারাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুদীর্ঘ সময়ে সাধনায় নিবেদিত ছিলেন তিনি।
পূর্বকোণ/পিআর


















