চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

হাটহাজারী সংবাদদাতা

৮ মে, ২০২৬ | ১০:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে নাসরিন আক্তার (২৩) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাহলুমা বাজার এলাকার ওবায়দুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।

 

নিহত নাসরিন আক্তার ওই বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। তার বাপের বাড়ি পার্শ্ববর্তী রাউজান উপজেলার গহিরা এলাকায়। জানা গেছে, প্রায় ৪ বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের দাম্পত্য জীবনে ১৭ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

 

নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই নাসরিনকে তার শাশুড়ি ও ননদ নিয়মিত মানসিক নির্যাতন করতেন। তাদের এই অসহনীয় মানসিক নির্যাতনের কারণেই নাসরিন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নাসরিন আক্তার তার নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট