দেলোয়ার নামের এক ফল ব্যবসায়ীকে হত্যার মামলায় চট্টগ্রামের সাতকানিয়ায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম ইলিয়াস (৩৫)। তিনি কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনা মনু ফকির হাট এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে। গ্রেপ্তার ইলিয়াস হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৫ নম্বর আসামি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান


















