চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

নাফ নদীতে জালে আটকালো ২৩ কেজি ওজনের কোরাল মাছ

টেকনাফ সংবাদদাতা

৭ মে, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে জালে ধরা পড়েছে ৩৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৬টি কোরাল মাছ। এর মধ্যে একটি বড় কোরাল মাছের ওজন ২৩ কেজি। বাকি পাঁচটির ওজন ১২ কেজি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকার নাফ নদীতে নুরুল আমিন মাঝির জালে কোরাল মাছগুলো ধরা পড়ে। পরে তিনি মাছগুলো চট্টগ্রামের শাহপুরী গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াহিয়ার কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করেন।

জেলে নুরুল আমিন জানান, সকাল ৯টার দিকে শাহপরীরদ্বীপ ঘোলার চর ও জেটিঘাট এলাকার নাফ নদীতে জাল ফেলেন তিনি। জাল ফেলার প্রায় দুই ঘণ্টা পর জাল তোলা শুরু করেন। প্রথমে ২৩ কেজি ওজনের বড় কোরাল মাছ ধরা পড়ে। এরপরে আরও ছোট ছোট পাঁচটি মাছ ধরা পড়ে। মাছগুলো তুলে জেটিঘাটে নিয়ে এলে পর্যটক ও স্থানীয়রা দেখতে ভিড় করেন। পরে মাছগুলো ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, নাফের কোরালের স্বাদও বেশ ভালো। বড় মাছগুলো সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়। এখন প্রায়ই নাফ নদীতে কোরাল মাছ ধরা পড়ে।

পূর্বকোণ/কাশেম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট