চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

অপরিচ্ছন্ন পরিবেশে পানির বিশুদ্ধকরণ, লোহাগাড়া ড্রিংকিং ওয়াটারকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে পানির বিশুদ্ধকরণ, লোহাগাড়া ড্রিংকিং ওয়াটারকে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

৭ মে, ২০২৬ | ৩:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাতকরণের দায়ে লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্লান্ট নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্লান্ট নামে ওই প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় অপরিচ্ছন্ন পরিবেশে পানির বিশুদ্ধ করে সেগুলো বাজারজাত করছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট