চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন

আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন

উখিয়া সংবাদদাতা

৬ মে, ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে আরও একজন নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ কামাল (৪০) আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা যায়।

 

বুধবার (৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

 

এর আগে, গতকাল ৫ মে একই ক্যাম্পে রাতে দুর্বৃত্তের গুলিতে হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম নিহত হন। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পে বসবাসরত সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট