চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে ক্লাসিকাল সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে ) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের মোহাম্মদ আলী মুন্সিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ক্লাসিকাল সুইটসকে জরিমানা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
জরিমানা করা ক্লাসিকাল সুইটসের মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী। তিনি উপজলা সদরের মো. আলী মুন্সিপাড়ার আকতার কামাল চৌধুরী ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।
পূর্বকোণ/মিনহাজ/এএইচ


















