চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি করে পালানোর সময় দুইজন ধরা

বোয়ালখালীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি করে পালানোর সময় দুইজন ধরা

বোয়ালখালী সংবাদদাতা

৬ মে, ২০২৬ | ২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মালামাল চুরি করে পালানোর সময় ২ জনকে আটক করেছেন জনতা। তাদের স্বাস্থ্য কেন্দ্রের চোরাই মালামালসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। 

আটককৃতরা হলেন- নগরীর চান্দগাঁও কালুরঘাট এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে নুরন্নবী আকাশ (২৫) ও শাকপুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের নুরুল আলমের ছেলে মো. ইস্কান্দার (৩২)।

শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রত্যয় বিশ্বাস জানান, ভোরে চোরের দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৪টি থাই গ্লাসের স্টিলের ফ্রেম, ১টি ফ্যান, ৪টি অক্সিজেন মেশিনের মিটার ও অটোপ্লাগ মেশিনের ঢাকনা চুরি করে।

এরপর সকালে তারা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চোরাই মালামালসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চোরাই মালমালসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

পূবকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট