চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২৬ | ১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূরনবীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নূরনবী উপজেলার ৫নং পারুয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় রাঙ্গুনিয়া থানাধীন লিচু বাগান এলাকা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূরনবীকে গ্রেপ্তার করা হয়। তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট