চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নুসরাত জাহান রুমা (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সুন্দরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের এককুলিয়া গ্রাম হতে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত রুমা ওই এলাকার মুহাম্মদ আনোয়ারের মেয়ে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘরের বিমের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় দাগ ছাড়া কোথাও আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, একবছর আগে তার বিয়ে হয়েছিল। সর্বশেষ বিভিন্ন কারণে সে স্বামী ছাড়া হয়, পরবর্তী বাপের ঘরে বসবাস করে আসছে। শেষতক বাপের বাড়ি হতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পূর্বকোণ/পিআর


















