কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় হোটেল লাবনী পয়েন্ট মোড়ের একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের মেঝেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন। তিনি বলেন, এখনো নিহত নারীর পরিচয় জানা যায় নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/এএইচ


















