চট্টগ্রামের রাউজান উপজেলায় ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে কোয়েপাড়া আশেকানে মোস্তফা (স.) হেফজ খানা ও এতিমখানার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শিক্ষক মো. ইদ্রিস আলী (৪০) বাড়ি কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে।
সোমবার (৪ মে) উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া আশেকানে মোস্তফা (স.) হেফজ খানা ও এতিমখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গত ২৬ এপ্রিল ছাত্রাবাসে এক ছাত্রকে যৌন হয়রানির ঘটনা ঘটলেও বিষয়টি গোপন রাখে ওই ছাত্র। পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানানোর পর গতকাল থানায় অভিযোগ দেয়া হয়।
তিনি আরও বলেন, হেফজ শাখার ছেলেটি বছরখানেক ধরে ইদ্রিস আলীর কাছে পড়ছে। রাতে তাকে কক্ষে ডেকে নিয়ে ইদ্রিস আলী যৌন হয়রানি করার অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর


















