চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯

বিশেষ অভিযানে মিরসরাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯

মিরসরাই সংবাদদাতা

৪ মে, ২০২৬ | ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৪ মে) জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে মেহেদী হাসান হৃদয় (২২) নামে এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া জোরারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সৌরভের (২৬) কাছ থেকে ১ কেজি গাঁজা, মো. তোহা মিয়া ওরফে তারেক (৩০) ও মো. এমরান হোসেন (৩২) প্রত্যেকের কাছ থেকে ২০০ গ্রাম করে গাঁজা জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

অন্যদিকে, হিঙ্গুলী ব্রিজ এলাকায় একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ আশরাফুল ইসলামের (৩৮) কাছ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম এবং মো. হারুনুর রশীদের (২৭) কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকের পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ইনামুল হক (শামীম) এবং মো. রবিউল হোসেনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সন্দেহজনক আচরণের জন্য নুর ইসলাম সাগর (২১) নামে একজনকে ১৫১ ধারায় আটক করা হয়।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, গ্রেপ্তার সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট