চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

মেডিকেল কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

মেডিকেল কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চন্দনাইশ সংবাদদাতা

৪ মে, ২০২৬ | ৬:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র নজরুল ইসলাম সায়েমের (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে । রবিবার (৪ মে) সকাল ১১টার দিকে হোস্টেল থেকে  অচেতন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সায়েম বোয়ালখালী পৌরসভার মো. আব্দুর রহিমের ছেলে।

 

জানা যায়, সায়েম কাঞ্চনাবাদ ইউনিয়নের রাজু গার্ডেন হোস্টেলের ১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে সায়েমের বাবা তাকে ফোনে কল করলে তিনি রিসিভ করেননি। পরবর্তীতে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পাওয়ায় হোস্টেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় যে, সায়েমের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। বেলা ১২টার দিকে কক্ষের দরজা ভেঙে সায়েমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে সায়েমের পিতা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট