চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার টিপু রাউজানের রহমতপাড়া এলাকার করিম প্রকাশ চুনা করিমের ছেলে।

 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (মিডিয়া) জানান, রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপুকে কুমিল্লার বুড়িচং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট