চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

নির্মাণাধীন ভবনের মই থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনের মই থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু

পটিয়া সংবাদদাতা

৩ মে, ২০২৬ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে মোহাম্মদ রাফিজ (৩০) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। রাফিজ উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল পশ্চিম পাড়ার বাসিন্দা মো. জসীমের ছেলে।

 

আজ রবিবার (৩ মে) বিকেল ৪ টার দিকে পটিয়ার ভাটিখাইন এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, রাফিজ নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি মই থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রুপা বড়ুয়া।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শ্রমিক রাফিজকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট