চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

দমকা হাওয়ায় চলন্ত প্রাইভেটকারে হঠাৎ ভেঙে পড়ল গাছ

অনলাইন ডেস্ক

৩ মে, ২০২৬ | ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে দমকা হাওয়ায় একটি আম গাছ প্রাইভেটকারের ওপর ভেঙে পড়েছে। এতে কেউ আহত না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেটকারটি।

রবিবার (৩ মে) দুপুরে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দমকা হাওয়া শুরু হলে হঠাৎ করে সড়কের পাশে থাকা পুরোনো আম গাছটি ভেঙে পড়ে। গাছটি প্রাইভেটকারের ওপর পড়লে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

ফটিকছড়ির পাইন্দং এলাকায় ব্যবসায়ী মো. হামিদ উল্লাহ বলেন, চলন্ত গাড়িতে গাছ পড়লেও কেউ আহত হয়নি। তবে গাড়ির সামনের অংশে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট