চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে মারামারি, আহত ৭

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে মারামারি, আহত ৭

বোয়ালখালী সংবাদদাতা

৩ মে, ২০২৬ | ২:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত হয়েছে ৭ জন। শনিবার (২ মে) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটেছে।

 

আহতরা হলেন- আবদুল হক চৌধুরী (২৬), মুনাফা সুলতানা তাবাসুম (৩৫), সৈয়দ হোসেন চৌধুরী (৫৫), ওবাইদুল হক (২৫), রুবেল উদ্দিন (২৮), মো.সাকিব (২৫) ও শাহ মোহাম্মদ চৌধুরী (৬৫)।

 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে।

 

স্থানীয়রা জানান, শাহ মোহাম্মদ চৌধুরী ও মুসলিম চৌধুরীর পরিবারের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি শাহ মোহাম্মদ চৌধুরীর পরিবারের লোকজন বিরোধীয় জায়গায় ঘর নির্মাণ করতে গেলে বিরোধ চরমে পৌঁছে। এ নিয়ে গতকাল রবিবার সকালে এক দফা ঝগড়াঝাটি হয় এবং উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। এর জের ধরে মধ্য রাতে মারামারিতে জড়ান উভয়পক্ষ।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট