চট্টগ্রাম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রাউজানে বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৬ এপ্রিল, ২০২৬ | ২:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বিএনপিকর্মী মোহাম্মদ কাউছার উর জামান বাবলুকে (৩৬) গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম।

পুলিশ জানায়, নিহতের বাবার হত্যা মামলা দায়েরের প্রেক্ষিতে শনিবার রাতে রাউজান থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালায়। এতে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. শফি (৩৯) ও ৫ নম্বর আসামি মো. সুমন (৩৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট