চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা করে মদ পাচারকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তাভর্তি শতাধিক লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার করলডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে মদ পরিবহন করে জ্যৈষ্ঠপুরা এলাকায় পৌঁছলে এলাকাবাসী অটোরিকশাটি আটক করে।
খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে চোলাই মদসহ দু’জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির শামসুল আলমের মো. নাঈম উদ্দিন (২৬) ও ফয়েজ আহমেদের ছেলে মো. সেলিমকে (৩৪)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মদসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পূজন/এএইচ





















