চট্টগ্রাম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কৃষি উন্নয়নে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সরওয়ার জামাল

কৃষি উন্নয়নে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সরওয়ার জামাল

আনোয়ারা সংবাদদাতা

২৫ এপ্রিল, ২০২৬ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, খাল পুনঃখনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

শনিবার ( দুপুরে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা বাংলাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় সক্রিয় করেছেন।

 

তিনি আরও জানান, খাল খননের ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় দরিদ্র ও কর্মজীবী মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়ে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। তিনি এই কার্যক্রমে যান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি অধিক হারে শ্রমিক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

 

এই পুনঃখনন কার্যক্রমটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং আনোয়ারা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এটি মূলত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের একটি অংশ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন, বিএডিসি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন এবং দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া খাল খনন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট