চট্টগ্রাম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে গৃহবধূর গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা ও অলঙ্কার লুট

কাপ্তাইয়ে গৃহবধূর গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা ও অলঙ্কার লুট

কাপ্তাই সংবাদদাতা

২৫ এপ্রিল, ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক গৃহবধূর গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা ও অলঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

 

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি ওয়াপদা কলোনিতে এই ঘটনা ঘটে।

 

ঘটনার বিবরণ দিয়ে জাফর আহমেদ স্বপন জানান, ঘটনার সময় তার স্ত্রী চিকিৎসার জন্য চট্টগ্রামে ডাক্তারের কাছে ছিলেন এবং তিনি নিজে কাপ্তাই নতুন বাজারে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। বাড়িতে তার পুত্রবধূ একা ছিলেন। এই সুযোগে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরা দুইজন ডাকাত বাসার পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পুত্রবধূর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে আলমারি ভেঙে নগদ ৩ হাজার টাকা, একটি রুপার চেইন এবং এক জোড়া পায়ের নূপুর ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় তারা বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।

 

এই ঘটনাকে ‘দুঃসাহসিক’ হিসেবে উল্লেখ করে জাফর আহমেদ স্বপন বলেন, তার এলাকার মানুষ সাধারণত সব সময় দরজা খোলা রেখেই নিশ্চিন্তে ঘুমাত, কিন্তু এর আগে কখনও এমন ভয়াবহ ঘটনা ঘটেনি।

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য ভুক্তভোগী জাফর আহমেদ স্বপন উপজেলা বিএনপির সহ সভাপতি বলে জানা গেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট