চট্টগ্রাম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ৪১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বাঁশখালীতে ৪১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বাঁশখালী সংবাদদাতা

২৫ এপ্রিল, ২০২৬ | ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৪ হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার ক‌রেছে পুলিশ। এসময়  ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। 

 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটখালী টানা ব্রিজের দক্ষিণ পাশে প্রধান সড়কের উপর  থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কলাতলী চন্দ্রিমা মাঠের ডাক্তার বোরহান উদ্দিন ছেলে মোহাম্মদ ইউনুস (২৮) ও পৌরসভার ১০ ওয়ার্ডের বাজারঘাটা বড়বাজার ইসলাম নিবে মৃত আলম মিস্ত্রির ছেলে জাহেদুল ইসলাম (২৪)।

 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন,কক্সবাজার জেলার চকরিয়া থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম অভিমুখী দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট