চট্টগ্রাম বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় মাদ্রাসা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় মাদ্রাসা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৬ | ১২:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা থেকে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষকের নাম সিব্বির আহমেদ হাসান। তিনি হবিগঞ্জ জেলার কদুপাড়া এহেসান সিদ্দির পুত্র।

 

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুরঘাট রোডে টিএনটি অফিস সংলগ্ন ওই মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আরিফুল ইসলাম সিদ্দিকী, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আপাতত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট