চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হাটহাজারীতে জমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৪ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে মো. নাইম নামে একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত মো. নাইম ওই এলাকার খোরশেদের ছেলে।

 

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শিকদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে কৃষি জমির টপসয়েল কেটে মাটি পাচার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট