চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে স্কুলছাত্রের মৃত্যু

রাজস্থলী সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২৩ | ৮:৩৯ অপরাহ্ণ

বন্যহাতির আক্রমণে রাঙামাটির কাপ্তাই কলাবাগানে অংশেহ্লা মারমা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

 

সে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সীতাপাহাড় মারমা পাড়া এলাকার মংপুলু মারমার ছেলে। অংশেহ্লা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

 

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম। তিনি জানান, গরু চড়াতে গিয়ে অংশেহ্লা মারমা বন্যহাতির আক্রমণের শিকার হয়।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হবে।

 

 

পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট