লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটায় বিশিষ্ট আলেমেদ্বীন আবুল ওয়াফা শামসী (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া কুরআনিয়া উলুম ও এতিমখানা (ওসমানাবাদ মাদ্রাসা)’র দুই দিনব্যাপী ৩১তম বার্ষিক ইসলামী সম্মেলন শুরু বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)।
বৃহস্পতিবার বাদে জোহর শুরু হয়ে শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদে আছর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই সম্মেলনের সমাপ্তি হবে।
দুই দিনব্যাপী এই সম্মলেনে দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বুজার্গানে দ্বীন ও মাশায়েখগণ কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন। এতে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মুহতামিম আল্লামা হাফেজ মো. আবদুল হক।
পূর্বকোণ/পিআর












