চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

লোহাগাড়ায় জলপাই গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৩ | ১১:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়ন হাজিরাস্তা জান মোহাম্মদ সিকদার পাড়ায় জলপাই পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

রবিবার (৫ নভেম্বর) বিকেলে গাছ থেকে পড়ে সে আহত হয়। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

 

নিহত যুবকের নাম মো. সেলিম উদ্দীন (৪০)। সে ওই এলাকার জামাল উদ্দীনের ছেলে এবং তিন সন্তানের পিতা।

 

নিহতের মামা শাহ আলম পল্টু জানান, তার ভাগিনা বসতভিটের গাছে উঠে জলপাই পাড়তে থাকেন। একপর্যায়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জানেন না বলে জানান।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট