চট্টগ্রাম শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট, ২০২৬ | ২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম প্রকাশ সিলেটি জসিমকে (৩৯) ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মো. জসিম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা এলাকায় র‌্যাব-৭ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, খুলশী থানার ডাকাতি মামলায় জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গ্রেপ্তারের পর জসিমকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন