জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানি স্থগিত করেছে। নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে উচ্চমাত্রার বার্ড ফ্লুর প্রাদুর্ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি এবং মহামারি-সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে এসব দেশের তালিকা পর্যালোচনা করা হবে। বাংলাদেশের পোলট্রি উদ্যোক্তারা জানিয়েছেন, সৌদি আরবে বাংলাদেশ থেকে খুব সামান্য পরিমাণ মাংস যায়। তাই দেশের অভ্যন্তরীণ বাজারে এর কোনো প্রভাব পড়বে না। তালিকাভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ […]