মিসরের এক পরিবারের তিন ভাইবোনের জীবনে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ২০২৬ সালের হজের জন্য লটারির মাধ্যমে তারা একসঙ্গেই নির্বাচিত হয়েছেন। লাখো আবেদনকারীর মধ্য থেকে পরপর তিন ভাইবোনের নাম ঘোষিত হওয়াকে স্থানীয়রা এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন। মিসরের রাজধানী কায়রোয় সম্প্রতি অনুষ্ঠিত হজের লটারির ফলাফল ঘোষণার সময় এই আবেগঘন দৃশ্য সৃষ্টি হয়। প্রথমে বোনের নামের পর যখন বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়, তখন আবেগে আপ্লুত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে […]