ইতিহাসে প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগী। ২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ দেশটির পক্ষ থেকে নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আসরে অংশ নেবেন। রবিবার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাতে মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে ঘোষণা করা হয়। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সৌন্দর্য প্রতিযোগিতাটি প্রতিবছর প্রায় ৫০ কোটি দর্শক উপভোগ […]