ইন্ডাস্ট্রিয়ালিস্টস এণ্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, আইবিডব্লিউএফ নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণে অনেক দূর এগিয়ে গেছে। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত এ সংগঠনের সদস্যরা এক জেলা থেকে অন্য জেলায় পণ্য ক্রয়-বিক্রয় করে ইতোমধ্যে নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। এফবিসিসিআই দেশে ব্যবসায়ীদের বড় সংগঠন হলেও তাদের কার্যক্রম শুধুমাত্র নগর কেন্দ্রিক। সৎ ও ন্যায়পরায়ণ দৃষ্টিভঙ্গি পোষণের ফলে আগামীতে এ সংগঠন আইবিডব্লিউএফ এর চেয়েও বড় ও শক্তিশালী […]