টেকনাফ-কক্সবাজার মহাসড়কে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাতে রাজাপালং এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিচবুনিয়া এলাকার ইউসুফ আলীর মেয়ে বিলকিস আক্তার (১৮) এবং রংপুর জেলার কুতুবপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৪৩)। ৮ এপিবিএন-এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমদ জানান, যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় যাত্রী বিলকিস আক্তারকে সন্দেহ হলে দায়িত্বরত নারী কনস্টেবল দেহ […]