চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার কলি (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরাগলপুর গ্রামের নুর আহম্মদ সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওমান প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ ফারজানা আক্তার কলির বিয়ের ৫ বছর […]