গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ‘২০দফা শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল ও হামাস সম্মত হওয়ার বিষয়টি ইতিবাচক। মিশরের শারম আল-শেখে গাজাযুদ্ধ বন্ধে সবপক্ষকে নিয়ে মধ্যস্থতাকারীদের তৃতীয় আলোচনায় এই সমঝোতা হয়। এক বিবৃতিতে হামাস বলেছে, তারা এমন এক ‘চুক্তি সম্পন্ন করেছে, যাতে গাজায় যুদ্ধের অবসান, দখলদার বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ে’র বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে। প্রথম ধাপের চুক্তি বাস্তবায়নের মাধ্যমে গাজায় দুই বছরব্যাপী চলমান রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের পথে যুদ্ধবিরতি এবং […]