যত্রতত্র বর্জ্য পোড়ানো বন্ধে নাগরিকদের সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বর্জ্য পোড়ানোর ছবি ও তথ্য পাঠালে প্রতি মাসে সেরা ১০টি ছবিকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, শিল্পকারখানার ধোঁয়া এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর কারণে দেশের বায়ুর মান উদ্বেগজনকভাবে অবনতি হচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বায়ুদূষণের উৎস চিহ্নিত […]