আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (বন্দর-ইপিজেড-পতেঙ্গা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ নুর উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি , নজরুল ইসলাম , ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সদস্য শামসুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আব্দুল কাদেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ সময় নুর উদ্দিন বলেন বলেন, […]