রাজশাহীতে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। জামায়াতের উপজেলা আমির নিশ্চিত করেছেন, নিহত আলাউদ্দিন তাদের দলের কর্মী ছিলেন। আজ শনিবার (৭ মার্চ) মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা কিছু সময়ের জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। ঘটনার পর থেকে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসময় একটি […]