কক্সবাজারের চকরিয়ায় এবার পুকুরে ডুবে চার বছর বয়সী শিশু মো. সাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. সাদিক ওই এলাকার মো. পারভেজের ছেলে। নিহতের আত্মীয় মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলা করছিল শিশু সাদিক। খেলতে গিয়ে অসাবধনতায় পুকুরে পড়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন পুকুরের পানিতে ভাসতে দেখে সাদিককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার […]