ছয় বছর বয়সী জমজ দুই বোন আইরিন আহমেদ ও আইনুর আহমেদ। সারা শরীর চুলকানোর পাশাপাশি হাতের আঙ্গুলের ফাঁকে লালচে ঘামাছির যন্ত্রণায় অস্থির এই দুই শিশু। অসহ্য যন্ত্রণায় শেষমেষ দুই শিশুকে নিয়ে আগ্রাবাদের বিশেষায়িত কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে (আমেরিকান হাসপাতাল) ছুটে আসেন তাদের মা। এসময় চিকিৎসক আইরিন ও আইনুরের ক্ষতস্থান পর্যবেক্ষণ করে দেখতে পান তারা দুইজনের শরীরে ছড়িয়ে পড়েছে চর্ম রোগের ছোঁয়াচে রোগ স্ক্যাবিস। যাকে সাধারণ লোক খোসপাঁচড়া বলে থাকেন। আইরিন আর আইনুরের চিকিৎসা পরামর্শকালে একই সমস্যা নিয়ে […]