চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন-পুলিশ ভ্যান সংঘর্ষে ৬ জন হতাহতের ঘটনায় গেটম্যান মাহমুদ হাসান দীপুকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া কর্তব্য অবহেলার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত গেটম্যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় থানার একটি পুলিশ ভ্যানকে সজোরে […]