সিলেট অঞ্চল ও আন্তঃজেলার শীর্ষ ডাকাত সর্দার এবং ১৮টি মামলার পলাতক আসামি আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ল্যাংড়া তালেব হবিগঞ্জের চুনারুঘাট থানার উবাহাট এলাকার আব্দুস সহিদের ছেলে। সোমবার (২৮ আগস্ট) হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, মিজান খাঁন সিলেটের একজন ব্যবসায়ী। তার দুই ভাই কুয়েত ও দুবাই প্রবাসী। তারা যৌথভাবে বসবাস করে। গত ৬ আগস্ট পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এদিন দিবাগত রাত ৩টা ২০ মিনিটে […]