চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সদরঘাটের আইস ফ্যাক্টরি এলাকার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির দায়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন (২৭) কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার আজিমুল্লাহ’র বাড়ির মৃত আজিমুল্লাহর ছেলে এবং শহীদুল হক চৌধুরী প্রকাশ শাহীন (৩৫) আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরার নুরু মেম্বারের নতুন বাড়ির মো. নুরুল হক চৌধুরীর ছেলে। মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান […]