টানা কয়েক বছর দস্যুতা মুক্ত থাকার পর আবারও চট্টগ্রাম বন্দর জলসীমায় বাড়ছে জাহাজে দস্যুতার ঘটনা। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, এরই মধ্যে চলতি বছরের প্রথম সাত মাসে ঘটেছে ছয়টি জাহাজে অপ্রীতিকর ঘটনা। এরমধ্যে গত ২৪ মে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি-৩ নম্বরে বার্থিংয়ে থাকা ইন্ডিয়ান পতাকাবাহী জাহাজ এমটি সাকসেস এ চুরির ঘটনা ঘটে। ঘটনার পর জাহাজের মাস্টার জানান, ছয় অপরাধী জোরপূর্বক লম্বা ছুরি নিয়ে জাহাজে উঠে। তারা জাহাজের একটি কক্ষের তালা ভেঙ্গে রুমে ঢুকে ১০ ক্যান রং চুরি করে। ঘটনার পর […]