আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নতুন প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে ২৪ হাজার কর্মক্ষম নারী ও যুবদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের একটি তারকামানের হোটেলে আইএলও বাংলাদেশ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার জেলার নারী ও যুবগোষ্ঠীর সার্বিক উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শ্রম সংস্থার সার্বিক সহায়তায় কানাডা ও […]