চেন্নাইয়ের এমএ চিদাম্বারার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। আর ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুশফিকুর রহিমের ফিফটিতে বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। সেই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ দিকের ৪১ রানে ভর করে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান। শুক্রবার (১৩ অক্টোবর) টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের সুইং কমাতেই হয়তো পপিং ক্রিজের বাইরে দাঁড়ান লিটন দাস। ইনিংসের প্রথম ডেলিভারিও পান লেগ স্ট্যাম্পের […]