ঈদ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ২৪ এর উদ্যোগে গতকাল থেকে কুমিরা-গুপ্তছড়া নৌ-রুট দিয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের বাড়ি ফেরা শুরু হয়েছে। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের প্রথমে চট্টগ্রামের হালিশহর থেকে বাস যোগে সীতাকূণ্ডের কুমিরা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিআইডব্লিউটিসি’র জাহাজ এমভি আইভি রহমান যোগে সন্দ্বীপের গুপ্তছড়ায় পাঠানো হয়। আগামীকাল মঙ্গল ও বুধবার এই কর্মসূচি চলবে। এ উপলক্ষে হালিশহরে আজ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিউম্যান ২৪ এর প্রধান নির্বাহী সালেহ নোমান, আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ […]