বোয়ালখালী কর্ণফুলী নদী পারাপারে নৌকার মাঝি ও যাত্রীদের জন্য ৩০টি নৌকায় ১০টি করে লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় বিতরণ অনুষ্ঠানে পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। এসময় কাউন্সিলর সিরাজুল হক, সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, হাজি নাছের আলি, মোহাম্মদ পারভেজ, শাহনাজ পারভিন নিলু, প্রকৌশলী মিনাল কান্তিসহ কাউন্সিলর ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে সংস্কার কাজের জন্য কালুরঘাট […]